শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) এবং দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১)। আহত মো. সানি (১৮) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন বন্ধু দরগা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহীন/কক্সবাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.