রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খানসামায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

খানসামায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে এই আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. রাকিবুল হাসান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত সরকার এবং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। আলোচনায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা, কৃষি ও জীবনমান উন্নয়নে এর ভূমিকা এবং মাঠপর্যায়ে বিস্তারের গুরুত্ব তুলে ধরা হয়।

পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে ৯টি স্টলে বিভিন্ন দপ্তর তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও কার্যক্রম উপস্থাপন করে। এসব উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.