রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংবাদ প্রকাশের পর সেই সাইফুলের পাশে বিএনপি নেতা

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

সংবাদ প্রকাশের পর সেই সাইফুলের পাশে বিএনপি নেতা

জাতীয় দৈনিক এদিন পত্রিকা ও অনলাইনে সিরাজগঞ্জের তাড়াশের অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে ‘বাড়ি বাড়ি চেয়ে আনলে, খাওয়া হয় আমাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রবিবার (৫ এপ্রিল) তার পাশে দাঁড়ান বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম।

এ সময় তিনি এক বস্তা চাল, ডাল, তেল ও কাঁচাবাজার দেন। সেই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ভি.পি. আয়নুল হকের সঙ্গে আলোচনা করে সাইফুলকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর যুবদলের নেতা আমিন উদ্দিন, সেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম আজাদ, দৈনিক এদিন পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগসহ স্থানীয়রা।

জানা গেছে, পলিথিন ও গাছের ডাল দিয়েই তৈরি মাত্র ৪–৫ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের একটি ছোট টুং ঘরেই দীর্ঘদিন ধরে জীবন কাটাচ্ছেন তিনি।

অভাব-অনটনের তাড়নায় কয়েক বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। পরিবারে আরও দুই সন্তান থাকলেও একটি প্রতিবন্ধী ছেলে নিয়ে তিনি বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সন্তানকে চিকিৎসা করাতে করাতে প্রায় ১৬ বছর ধরে তিনি সংগ্রাম করছেন। বয়সের ভারে এখন আর তেমন কাজ করতে পারেন না সাইফুল ইসলাম। জীবিকার তাগিদে বর্ষা মৌসুমে আশপাশের জলাশয়ে মাছ ধরেই কোনোভাবে সংসার চলে। তার একমাত্র সম্পদ বলতে পলি দিয়ে মোড়ানো ছোট্ট একটি টুং ঘর ছাড়া আর কিছু নেই।

সম্প্রতি কয়েক দিন আগে হওয়া ঝড়ে ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন হামাগুড়ি দিয়ে সেই টুঙ ঘরে প্রবেশ করতে হচ্ছে তাকে।

এ প্রতিবেদককে সাইফুল ইসলাম জানান, কী বলব—দুঃখের কথা, গরীব হওয়ায় দুটি সন্তান রেখে ঘরের স্ত্রীও চলে গেছে। সরকারি একটু জমি থাকলেও ঘর তৈরি করার সামর্থ্য নেই। দিনমজুরের কাজটাও এখন আর করতে পারছি না, শরীরে শক্তি নেই। বৃদ্ধ মা আছে, বাড়ি বাড়ি চেয়ে আনলে, খাওয়া হয় আমাদের

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.