মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রামুতে ডাকাতি করতে গিয়ে আটক ৩

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

রামুতে ডাকাতি করতে গিয়ে আটক ৩

কক্সবাজারের রামুর ঈদগড়ে একটি বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের তিন সদস্য। গত রোববার দিবাগত রাতে রামুর ঈদগড়ের বড়বিল চরপাড়া এলাকার মোবাইল দোকানদার জাহেদুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম। আটক মোবারকের বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন, রামুর হজায়ারিয়ানালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (১৮) এবং একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জাহেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের নিজেদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে বলে জানাগেছেন রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.