মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাইক্ষ্যছড়ি - রামু সড়কে পেট ও পায়ে লুকানো গাঁজা উদ্ধার

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

নাইক্ষ্যছড়ি - রামু সড়কে পেট ও পায়ে লুকানো গাঁজা উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় ৩ কেজি গাঁজা পেট ও পায়ের সঙ্গে বেঁধে পাচারকালে মো. ইউনুছ সিকদার (৪৫)নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (৬এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এ অভিযান চালান।আটককৃত ইউনুছ সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে তার পেট ও পায়ে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.