শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উখিয়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

উখিয়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস এবং বালুখালী বাজার থেকে উখিয়াগামী একটি ইজিবাইক বালুখালী ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং তিন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর মিনিবাস ও ইজিবাইক দুটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহীন/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.