শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

কালীগঞ্জের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজন পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। মেলায় পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞান মেলায় ১৮টি স্টলে মাধ্যমিক পর্যায়ের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে। পরে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দুটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি নির্ভর চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে এ উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রফিক/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.