শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মহাসিন কবির (৩৬) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

বর্তমানে তিনি গুরত্বর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহাসিন কবির শ্রীউলা এলাকার মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়নে শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িক্ত পালন করছেন।

হাসাপাতালে চিকিৎসাধীন মহাসিন কবির জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি সেলুনের দোকানের সামনে বসা ছিলেন। ওই সময় শ্রীউলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন আহমেদ লাকির অনুসারী নাছিম, বাবুল, জাহাঙ্গীর, সবুজসহ ৬/৭জন লোক তার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা লোহাড় রড ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামালার এক পর্যায়ে মাটিয়ে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

মহাসিন কবিরের বড় বোন ফাহিমা খাতুন জানান, মহাসিন বিএনপি সমর্থক হওয়ার কারণে দীর্ঘ ১৭ বছর এলাকার বাহিরে ছিলেন। ওই সময় বেশ কয়টি মিথ্যা মামলায় সে কয়েকবার জেল খেটেছে। ৫ আগস্টের পর সে বাড়িতে ফিরে আসে। গতকাল সন্ধার পর বাড়ি থেকে কিছু দুরে একটি সেলুনের দোকানে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। এতে তার ডান পা ও বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওয়তার এনে বিচার দাবি করেন তিনি।

মহাসিনের স্ত্রী খুশি বেগম জানান, বিএনপি করার কারণে তার স্বামীর সাথে স্থানীয় বিএনপি নেতাদের সাথে বিরোধ ছিল দীর্ঘদিনের। সম্প্রতি ওই আওয়ামী লীগ নেতারা বাড়ি ফিরতে শুরু করে। এরপর থেকে তারা হুমকি দিচ্ছিল। সুযোগ বুঝে তার উপর হামলা চালায়। 

স্থানীয় বাসিন্দাদের মধ্যে জেলা যুবদলের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক শামিম রেজা জানান, ওই এলাকায় লাকি বাহিনী বলে একটি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন আছে। কিছুদিন আগে তারা তাকে হত্যার হুমকি দেওয়ার কারণে তিনি প্রাণ ভয়ে এলাকার ত্যাগ করেছেন। আজ তারা তার সহকর্মীকের পিটিয়ে জখম করেছেন। তিনি হামলাকারীদের আইনের আওয়তায় এনে বিচার দাবী করেন। 

তিনি আরো জানান, লাকি বাহিনী ২০১৩ সালে তার বাবা আব্দুল হাকিম সরদারকে বল্লব হত্যা করেছে। সম্প্রতি তারা বাড়িতে ফিরে আমাকে মামলা তোলার জন্য হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন তিনি। 

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান, রোগীর ডান পা ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ খান জানান, শ্রীউলা এলাকার মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন। আহত ওই যুববকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতরা পলাতক থাকার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

আবু সাঈদ/সাতক্ষীরা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.