শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে দুই বাস খাদে, আহত ৯

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

সিলেটে দুই বাস খাদে, আহত ৯

সিলেটে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে দুটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে নগরের এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত দুটি বাসেই পর্যটক ছিলেন। এর মধ্যে একটি ছিল সাদাপাথর পর্যটন বাস এবং অন্যটি রাহাত এন্টারপ্রাইজের। বিপরীতমুখী পথে চলাচলের সময় বাস দুটি প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিতে পড়ে।

তবে, চালকদের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এ সময় সাদাপাথর পর্যটনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং রাহাত এন্টারপ্রাইজের বাসটি আংশিক খাদে ঝুলে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, আহতদের উদ্ধার করা হয়েছে এবং বাস দুটি উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে।

রাহাত/সিলেট/টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.