শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী

ফাইল ফটো

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। 

শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানায় পাকিস্তান সেনাবাহিনী।

তারা বলেছে, ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের নৌসেনারা সেটির কাছে গিয়ে জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিল তা এখনো প্রকাশ করেনি পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে তারা বলেছে, সাহায্য চাওয়া জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। যারমধ্যে বাংলাদেশি, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদভাবে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.