বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোয়ার্টারে বিজিবি কর্মকর্তা মেয়ের আত্মহত্যা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

কোয়ার্টারে বিজিবি কর্মকর্তা মেয়ের আত্মহত্যা

কক্সবাজারের রামুতে বিজিবির একটি সরকারি ফ্যামিলি কোয়ার্টারে গলায় ফাঁস লাগিয়ে  রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির জেসিও কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া ওই ব্যাটালিয়নের জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সুবেদার মেজর মো. বজলুর রশিদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবার কোয়ার্টারে নিজ কক্ষে প্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাবেয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গত ছয় মাস ধরে রাবেয়া বাবার বাসায় অবস্থান করছিলেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এসব তথ্য নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তার “মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.