রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে একটি মোটরসাইকেলে করে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং চালক গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.