সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হামের উপসর্গ নিয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭) মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মালিহা উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মো. মুকুল হোসেনের মেয়ে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি।

রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালিহা।

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে হামে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে স্থানীয়ভাবে উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য শ্যামলী শিশু হাসপাতালের ভর্তি করা হয়। ২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে মালিহার মৃত্যু হয়।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, নিহত মালিহার পরিবারের কাছ থেকে জেনেছি শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। উল্লাপাড়ায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো।

কাইয়ুম/উল্লাপাড়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.