মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের সাত আরোহী নিহত হন। আহত হন আরো পাঁচজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই করা ট্রাকটি। ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.