মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নানা আয়োজনে পিরোজপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

নানা আয়োজনে পিরোজপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলার নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ পালন উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক  আলমগীর  হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  প্রশাসনিক কর্মকর্তা ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও, জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে আফতাব উদ্দিন কলেজ মাঠে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

জালিস /পিরোজপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.