মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ  উদযাপন করা হয়েছে।মঙ্গলবার সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজনে ছিল পান্তা ভোজন, হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, চেয়ার খেলা, রশি টানাটানি, বাস্কেটে বল নিক্ষেপ এবং গোল বক্সে বল মারাসহ নানা গ্রামীণ ও বিনোদনমূলক প্রতিযোগিতা।

অন্যদিকে গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বৈশাখী মেলার আয়োজন করা হয়। গুরুদাসপুর পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ মেলায় ছিল সাইকেল খেলা, ঘোড়াদৌড়, নাগরদোলা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর ক্লাবের সভাপতি ও পুলিশের এডিসি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ, যা উপজেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

আব্দুস সালাম/গুরুদাসপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.