বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাম আতঙ্কে নেত্রকোনা: এক সপ্তাহে নতুন রোগী ৪১

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

হাম আতঙ্কে নেত্রকোনা: এক সপ্তাহে নতুন রোগী ৪১

নেত্রকোনায় গত ১৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। এক সপ্তাহ আগে, ৯ এপ্রিল এই সংখ্যা ছিল ১৭৭ অর্থাৎ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়লেও আশার আলো দেখাচ্ছে টিকাদান কর্মসূচি। নতুন করে রোগী বাড়লেও স্বাস্থ্য বিভাগের জোরালো উদ্যোগে টিকা গ্রহণে জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলার পাঠানো সর্বশেষ তথ্যে অনুযায়ী এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১০৭ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর অবস্থার কারণে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। এছাড়া ১১৪ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, প্রাদুর্ভাব ঠেকাতে চালানো বিশেষ টিকাদান কর্মসূচিতে মিলেছে ব্যাপক সাড়া। ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৬৯৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও বাস্তবে টিকা পেয়েছেন ৭ হাজার ৯৫২ জন। যা লক্ষ্যমাত্রার ১০৩.২৯ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে নিরলস কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। একইসঙ্গে যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হামের এই বাড়তি চাপের মধ্যেও টিকাদানে এমন সাফল্যকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সময়/নেত্রকোনা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.