রাজবাড়ীর পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
নিয়মিত তদারকির অংশ হিসেবে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলামকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
মো. রিফাতুল হক বলেন, “তেল পাওয়া সকল নাগরিকের অধিকার। তবে তেল পাম্পে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ যদি এখানে এসে নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









