কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে স্থানীয় পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা যায়, সকালে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় দ্রুত ফাহিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









