নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়ন এলাকার হাতিয়া গ্রামের সামনে মেষি হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বৃষ্টিসহ বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা হাওড়ে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মো: জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহানুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









