সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াশে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

তাড়াশে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

‎সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধন চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ‎ঘটনা ঘটে।  

গাবরগাড়ী জামে মসজিদ কমিটি এবং গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গ্রুপ ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষেরই কমপক্ষে ২০ জন গুরুত্বর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গ্রুপের ও তালম ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ, আব্দুস সালাম ও অপরপক্ষ মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন গ্রুপের মধ্যে মো. ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, মোছা. লিপি খাতুন, মো. শরিফুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, মো. শাহাদাৎ হোসেন, মো. সুলতানসহ উভয় পক্ষেরই কমপক্ষে ২০ জন গুরুত্ব আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক ও ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। খবর পেয়ে মসজিদ কমিটি পুকুর পাড়ে গিয়ে তাদের মাছ ধরতে নিষেধ করলে দেশীয় অস্ত্র, লাঠি ও রডসহ হামলা করতে যায়। পরে মসজিদ কমিটির পক্ষে থেকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা মাছ ধরে নিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই রাতে মসজিদের পুকুরে জোরপূর্বক ১০ লাখ টাকার মাছ মেরে আত্মসাতের বিচার চেয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গাবরগাড়ী মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দু’পক্ষের আহতসহ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ/‎তাড়াশ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.