মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

বকশীগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা

জামালপুরের বকশীগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। 

নতুন কুঁড়ি স্পোর্টসে ৮টি প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন। 

রা/ব/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.