বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সুলতানা জেসমিন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সুলতানা জেসমিন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। 

নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো একপত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চুড়ান্ত করা হয়। 

স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। 

সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

সুলতানা জেসমিন জুঁই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে লিখেন, “সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নিবো।”

সুলতানা জেসমিন জুঁই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল।

জা/পি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.