বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছিনতাইকারী গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

ছিনতাইকারী গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরোচিফ সাংবাদিক মো. এনামুল হক আরিফের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে এবং খৈয়াসার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত নাটাই এলাকার আবুল খায়েরের ছেলে রাসেলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ (মঠের গোড়া) প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সারাদেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন হওয়ায় সীমিত পরিসরে কর্মসূচি আয়োজন করা হলেও এতে সাংবাদিকদের উপস্থিতি ও প্রতিবাদ ছিল দৃঢ় ও তাৎপর্যপূর্ণ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রিয়াজ উদ্দিন বরকত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ খান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক মনিরুজ্জামান মনির, আরেফিন সুলতানা কলি, দপ্তর সম্পাদক কাজী আরিফ, সহ-সভাপতি রুমান খান, সহ-সভাপতি ওয়াসেল আহমেদ, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, আখাউড়া উপজেলার সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ইসহাক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.