বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন কাপ টেপ বল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

বুধবার (২২ এপ্রিল) সকালে পাংশা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, পাংশা পৌর শাখার আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খাঁন।

আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন (মুকুল), পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, পাংশা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. দেলোয়ার সরদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শিপন ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. সজীব রাজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।

উদ্বোধনী খেলায় পাংশা পৌরসভা-২ ক্রিকেট একাদশ এবং বাবুপাড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশ নেয়। খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স/পা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.