বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সড়কের মান উন্নত করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

সড়কের মান উন্নত করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে আরিচা-দৌলতপুর-ঘিওর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক আর ৫০৬ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নত করণ শীর্ষক প্রকল্পের নিবিড় পরীক্ষণ সমীক্ষা স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঘিওর উপজেলায় এনডিই’র রেইস ক্যাম্পে আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ও ভেনাস  কনসাল্টিং প্রাইভেট লিমিটেড গুলশানের ঢাকার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ ঢাকা সড়ক সার্কেল মুহাম্মদ সাইফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) মো. সিদ্দিকুর রহমান, টাঙ্গাইলের সওজ সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সওজ সড়ক বিভাগের এস ডি ই আব্দুল কাদের জিলানী।

কর্মশালায় বক্তব্য রাখেন আরিচা টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আইনুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান, জমি অধিগ্রহণের ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরদার, মোহাম্মদ ফিরোজ আলম, জালাল উদ্দিন ভিকু প্রমুখ।

জা/দৌ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.