মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকসেবনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, মজিবর রহমান (৭০), মো. ওয়াসিম মিয়া (৩৫), মো. গোলাপ হোসেন (৩৮) ও রয়েল খান (৩০)।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক সেবনের দায়ে এক বৃদ্ধসহ চার জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা প্রত্যেককে একশত টাকা জরিমানাসহ পনের দিনের কারাদণ্ডাদেশ দেন।”
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, “শুক্রবার দুপুরে দণ্ডপ্রাপ্ত চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









