শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

কক্সবাজারে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি।

স্থানীয় বাসিন্দা জাকের আহমেদ জানান , দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হতো, ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। খালটি পুনঃখনন করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জমির উৎপাদনশীলতা বাড়বে এবং বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। এর ফলে এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

শা/ক/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.