শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তনু হত্যা মামলা: হাফিজুর রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

তনু হত্যা মামলা: হাফিজুর রিমান্ড শেষে কারাগারে

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) শুনানি শেষে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান। এর আগে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন।

তদন্ত কর্মকর্তা জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত তনুর বাবা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতি অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। 

আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানায়, পিবিআই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে হাজির করেছে।

এরআগে, গত বুধবার (২২ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্ত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তে যুক্ত ছিলেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ই/কু/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.