পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শনিবার ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় একাধিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন।
সফরের শুরুতে তিনি নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সামাজিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিকেলে লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। একই দিনে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি আল মক্কা মসজিদ থেকে নদীর মোহনা পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









