সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান রসুল সায়েম, ডা. জহুরুল ইসলাম, ডা. মোস্তফা কামাল, ডা. সিরাজুমুনিরা জুই, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অপুষ্টি দূর করতে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তোলা। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় বেশ কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, ডিম, তেলসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী সমন্বয়ে ফুড বাস্কেট উপহার হিসেবে বিতরণ করা হয়। উপস্থিত উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









