এলাকাবাসীর জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা উপজেলার জিয়া খালের পুনঃখননের জন্য উদ্বোধন করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১.৪৫ মিনিটে উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত খালপাড়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। শার্শায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘীরে ভোর সকাল হতেই খাল পাড়ে অবস্থান নেই হাজার হাজার নেতাকর্মীসহ উপজেলার সাধারণ জনগণ।
এরপর দোয়া অনুষ্ঠান শেষে খালপাড়েই উৎসুক উপজেলাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত ভাষণ দেন। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ওজ¦ালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ৮৫, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ প্রশাসন ও মন্ত্রাণালয়ের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কয়েক স্তরের প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনির মাঝে অপেক্ষামানরত দলীয়-নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করে উপস্থিতির জন্য হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই স্থানে জিয়া খাল খনন কাজের প্রথম উদ্বোধন করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









