সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভিজিডির ৫৩ বস্তা চাল জব্দ, বিএনপির ৪ কর্মী কারাগারে

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

ভিজিডির ৫৩ বস্তা চাল জব্দ, বিএনপির ৪ কর্মী কারাগারে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৫৩ বস্তা চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ও রাতে গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযানে ভিজিডির ১ হাজার ৫’শ ৯০ কেজি চালসহ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৫ জনের নামে মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৭ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানা পুলিশ রবিবার দুপুরে উপজেলার উথুরী গ্রামের লালু মেম্বারের মোড় এলাকায় মৃত জয়নাল আবেদিনের একটি পরিত্যক্ত রাইস মিলে অভিযান চালায়।পরিত্যক্ত রাইস মিলের টিনশেড গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের ‘বিক্রির জন্য নহে’ সিল মারা ৩০ কেজি ওজনের ৫৩টি চালের বস্তা জব্দ করে।

এ সময় উথুরী গ্রামের নজরুল ইসলাম (৬০) নামে এক বিএনপি কর্মীকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। অন্যরা পালিয়ে যায়।

নজরুল ইসলামের দেওয়া তথ্য মতে রবিবার রাতে অভিযান চালিয়ে উথুরি গ্রামের বিএনপি কর্মী পলাশ (৩২), বছির উদ্দিন সোহেল (৪৬) ও মো. সোহেল (৪৩) নামে আরও তিন জনকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার রাতে গফরগাঁও থানায় এস আই মো. নূরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় একটি মামলা দায়ের করেন।

গফরগাঁও ইউনিয়নের প্রশাসক ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, গত রবিবার দিন (২৬ এপ্রিল) উথুরি গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গফরগাঁও ইউনিয়নের জন্য নির্ধারিত ভিজিডির চাল কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে কারা, কিভাবে খাদ্য অধিদপ্তরের চাল মজুত করেছে এ বিষয়ে তার কিছু জানা নেই।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সো/গ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.