ববগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগ বিভাগের জন্য শয্যা সংখ্যা আরও বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া বর্ধিত ওয়ার্ডে ২০টি শয্যায় শুধু পুরুষ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
গতকাল সোমবার দুপুরে এ বর্ধিত ওয়ার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,দেশে হৃদরোগ চিকিৎসার সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় কম। তবে সরকার এ খাতে উন্নয়নে কাজ করছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। তিনি আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে চিকিৎসা ব্যয়ের বড় অংশ কমানো সম্ভব। এজন্য স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, উপপরিচালক ডা. মনজুর এ মুরশেদ এবং হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকার বলেন, নতুন শয্যা যুক্ত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









