রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে দ্বারস্থ ইবির সেই নেতা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে দ্বারস্থ ইবির সেই নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি প্রচার, মানহানি ও হুমকির অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুবাশশির আমিন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সম্বলিত পত্রটি জমা দেন। এর আগে ২৬ এপ্রিল (রবিবার) মাদক সদৃশ বস্তু সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে তোলপাড় শুরু হয়। তবে মুবাশশির দাবি— ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

ইইই বিভাগের শিক্ষার্থী মুবাশশির আমিন অভিযোগপত্রে উল্লেখ করেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত ২০২৩ সালে একটি গেট-টুগেদার অনুষ্ঠানে সিনিয়রদের দ্বারা র‍্যাগিংয়ের শিকার হয়ে ‘মজার ছলে’ সম্পাদিত একটি অভিনয়ের অংশ ছিল। এর সাথে বাস্তব কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই। একটি মহল পূর্বপরিকল্পিতভাবে সেই ছবিকে বিকৃত করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।

প্রক্টর বরাবর দেওয়া অভিযোগ পত্রে মুবাশশির আমিন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করেন।

মুবাশশির আমিন বলেন, “২০২৩ সালের একটি অভিনয়ের ছবিকে কেন্দ্র করে আমাকে ব্ল্যাকমেইল ও অপদস্থ করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং বিধি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।                 


 

সি/ই/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.