নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের সংসদ নজরুল ইসলাম আজাদ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।
খাল খনন কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। কাজ না করে বিল উঠিয়ে নিয়েছে আর ঠিকারদারাও এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে। আড়াইহাজারের সকল খাল পর্যায়ক্রমে খনন করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









