কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে ভোলায় শুরু হয়েছে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকতা মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায়।
এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শামীম আহমেদ।
এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান আয়োজকরা বলেন, কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









