বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অবৈধভাবে জ্বালানি নেওয়ায় যুবককে জরিমানা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

অবৈধভাবে জ্বালানি নেওয়ায় যুবককে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে অবৈধভাবে জ্বালানি তেল নেওয়ায় শাকিল হাসান (২৫) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। 

জানা গেছে, পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। 

এ সময় অবৈধ পন্থায় ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন শাকিল হাসান নামে এক যুবক। 

বিষয়টি জানতে পেরে ওই যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুরাদ হোসেন ৷
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা উপস্থিত ছিলেন। 

রা/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.