মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রমিক সংকটে কৃষকের পাশে ছাত্রদল

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

শ্রমিক সংকটে কৃষকের পাশে ছাত্রদল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চলমান বোরো মৌসুমে শ্রমিক সংকটে বিপাকে পড়া অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে নিকলী উপজেলা ছাত্রদল। 

মঙ্গলবার (৫ মে) থেকে উপজেলার সদর ইউনিয়নের বড় হাওরে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই মানবিক কার্যক্রম।

জানা গেছে, নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠে নেমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। শুধু ধান কাটা নয়, সেই ধান বাড়িতে পৌঁছে দেওয়া এবং মাড়াইয়ের কাজেও সহযোগিতা করছেন তারা।

উপকারভোগী কৃষক রনি মিয়া বলেন, “ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে, বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার এক একক জমির ধান কেটে দিয়েছে। ধান বাসায় পৌঁছে দেওয়া ও মাড়াইয়ের কাজও করেছে। তাদের পাশে পেয়ে সত্যিই আমরা আনন্দিত।”

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরাঞ্চলে বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল এবং তীব্র শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় কৃষকের দুর্ভোগ লাঘবে মাঠে নেমেছে নিকলী উপজেলা ছাত্রদল।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় পাশে থাকতে চাই। দলের নির্দেশনায় এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাদের ভাষ্য, সময়মতো ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতো। ছাত্রদলের নেতাকর্মীরা পাশে দাঁড়ানোয় তারা অনেক উপকৃত হয়েছেন।

নিকলীর হাওরপাড়ের কৃষকদের পাশে দাঁড়িয়ে নিকলী উপজেলা ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। মানবতার এই দৃষ্টান্ত শুধু কৃষকের মুখে হাসিই ফোটাচ্ছে না, বরং সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল নজিরও স্থাপন করছে।

হৃ/নি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.