বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:২১ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ১০:২১ পিএম

তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা (২০) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।

‎বুধবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত বর্ষা ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার বাসিন্দা মামুন ওরফে রুবেলের স্ত্রী। তিনি আদমজী ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা ও তার স্বামী নিমাইকাশারীর একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত তিন দিন ধরে তাদের ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। বুধবার সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

‎ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরো জানান, নিহতের স্বামীর অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

অ্ই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.