বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজারে যানজটে আটকে আছে প্রধানমন্ত্রীর গাড়ি। যে গাড়িটি তিনি নিজেই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন ডা. জুবাইয়দা রহমান। 

এ সময় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে চলে যায় গাড়িটি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.