নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাদের সঙ্গে ৭০ জন কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত। এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা রাজ্জাকুল্লাহ পাটোয়ারী, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রূপালি খাতুন ও মামুন ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত বলেন, “আমরা শুধু কৃষি উৎপাদন করব আর নিজেরা খাব—এমন চিন্তা নয়। আমাদের লক্ষ্য কৃষিকে বাণিজ্যিকীকরণের পাশাপাশি বিদেশেও কৃষিপণ্য রপ্তানি করা।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









