রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে বিশাল এক অজগর উদ্ধার হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরে উপজেলার কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

অজগরটি ঐ কৃষকের তিনটি হাঁস গিলে খেয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী বলেন, “ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি হাঁস খেয়ে ধান ক্ষেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগরটি। পরে কৌশলে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, বাড়ির পেছনে ধান ক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রুত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের। অজগরটি তার তিনটি হাঁস খেয়ে ফেলেছে। 

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, “অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশল খাটিয়ে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। সুন্দরবন থেকে লোকালয়ে আসা অজগরটি কৃষকের হাঁসের পালে আক্রমন করে তিনটি হাঁস গিলে খেয়েছে। প্রায় ১৫ ফুট লম্বা এবং ২৫ কেজির মতো ওজন হবে অজগরটির।”

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমান বলেন, “ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।”

মি/শ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.