বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:০২ পিএম

আপডেট: ১৩ মে ২০২৬, ০৯:০২ পিএম

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ি ঢলে ঘোড়াঘাট নদীর বেড়িবাঁধ ভেঙ্গে গাজীরভিটা ও ভূবনকুড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত থেকে টানা বৃষ্টিতে গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বুধবার (১৩ মে) সকাল থেকে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

পাহাড়ি ঢলের কারণে ঘোড়াঘাট নদীর পানি বেড়ে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হয়েছে। দ্রুত পানি প্রবেশ করায় আরো বাড়ি ঘরে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, সীমান্তবর্তী গাজীরভিটা ও ভূবনকুড়া পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং দুই ইউনিয়নের দুটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রু/ম/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.