রবিবার, ১৭ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, চালকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, চালকসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মা/ব/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.