রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম

আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন অস্ত্রধারী ও বহু মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রফিক প্র. বার্মাইয়া রফিক (৪৫)। তিনি ওই এলাকার পরিচিত অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় রফিককে একটি বস্তাসহ আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে টেকনাফ থানা পুলিশ জব্দ করে।

অলক আরও জানান , গ্রেপ্তারকৃত মো. রফিক প্র. বার্মাইয়া রফিকের বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি এবং হত্যা মামলাসহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ অফিসার। 


কাওছার/এ/ন্যাশ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.