বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ভর্তি কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।
তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সভায় বিস্তারিত আলোচনার পর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








