বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি লিখেছেন, বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।
রবিবার (১৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
ম্যাচের মাঝপথে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেই সংখ্যাগত সুবিধা নিয়েই অতিরিক্ত সময়ে আক্রমণ বাড়ায় স্পেন।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলে স্পেন। পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। তিনি দারুণ দক্ষতায় বলটি ফেরান তোরেসের সামনে বাড়িয়ে দেন। কোনো সময় নষ্ট না করে ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
১০৬তম মিনিটে করা তোরেসের সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের পঞ্চম ফুটবলার হন তিনি। পাশাপাশি ২০১৪ সালে জার্মানির মারিও গ্যোৎসের পর প্রথম বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়েন তোরেস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









