বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ির সামনে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এই বলিউড অভিনেতা। এতে অভিনেতার গাড়ির চালক ও এক অটোরিক্সার চালক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে মোটরসাইকেলে চড়ে গুলি চালান তিন দুষ্কৃতকারী।
এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু হামলার নেপথ্যে থাকার কথা জানিয়েছেন। তারা বিষ্ণোই-ঘনিষ্ঠ বলেই জানা যায়।
হিন্দিতে লেখা সেই পোস্টের মূল বক্তব্য, “আমরা তাকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা তাকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।”
পণ্ডিত আরও বলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যারা আমাদের কথা শুনবেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করবে, তারাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।”
৩৬ বছর বয়সি টাইগার তার নাচ ও স্টান্টের জন্য বিখ্যাত। তিনি বর্ষীয়ান তারকা জ্যাকী শ্রফের ছেলে। ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









