সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের সব সোনার দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে।
রবিবার (১৮ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি এনামুল হক খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।
একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









